ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

পাইকগাছার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


 পাইকগাছার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

খুলনা: পাইকগাছার সোলাদানার আমুরকাটা দিঘা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সড়ক উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর অর্থায়নে, উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে “দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি সম্পদ তৈরি” শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ হয়।

এ বরাদ্দের আওতায় মাটি দ্বারা উন্নয়ন পূর্বক আমুরকাটা বাজার হতে দিঘা অনুপ মন্ডলের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হবে। উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। সোমবার থেকে উন্নয়ন কাজ শুরু করছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, ঠাকুর দাশ সরকার ও ঠিকাদার যুবনেতা ফয়সাল রাশেদ সনি সহ বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। উন্নয়ন কাজ শেষ হলে সোলাদানা ইউনিয়নের আমুরকাটা দিঘা সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:২৮   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ