ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী

অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫


অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী

খুলনা: অদম্য নারী পুরস্কার পাচ্ছেন পাইকগাছার ৫ নারী। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে নির্বাচিত ৫ নারী কে বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিক ভাবে অদম্য নারী সম্মাননা প্রদান করা হবে। পুরস্কারের জন্য মনোনীত ৫ নারী হচ্ছেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে গোপালপুর গ্রামের মেহেদী হাসান এর সহধর্মিণী নারী উদ্দোক্তা হাবিবা আক্তার রিতি(২২)। নিজ বাড়িতে রঙিন অ্যাকুরিয়াম ফিস ও কোয়েল পাখির বাচ্চা উৎপাদন খামার করে একজন সফল নারী উদ্দোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সানার মেয়ে সুজাতা আমিন(২৯)। সুজাতা বর্তমানে সহকারী জজ হিসেবে গোপালগঞ্জ কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরিতে কমলাপুর গ্রামের বদরদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন (৩২) । দর্জি কাজ এবং ক্ষুদ্র ব্যবসা করে তিনি আর্থিক ভাবে ঘুরে দাড়িয়েছেন। সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রীকন্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫)।

তার ৩ সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়েটা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে চর লক্ষীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭)। হস্তশিল্পের কাজ এবং প্রশিক্ষণ দিয়ে তিনি এলাকার নারীদের স্বাবলম্বী করে তুলছেন। ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তাদের কে পুরস্কার ও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মশালা রেশমা আক্তার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:২৭   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ