ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ছিন্নমুল অসহায় মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জে ছিন্নমুল অসহায় মাঝে কম্বল বিতরণ


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


পীরগঞ্জে ছিন্নমুল অসহায় মাঝে কম্বল বিতরণ
ঠাকুরগাঁও: পীরগঞ্জে শীতের তীব্রতা বাড়তে থাকায় ছিন্নমূল, ভবঘুরে, রিক্সা-ভ্যানচালক ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন নিজেই বিভিন্ন স্থানে গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
জানা যায়, রাতে পীরগঞ্জ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার এলাকার চায়ের দোকান, ফুটপাত এবং পরে পাড়িয়া গুচ্ছগ্রামে ঘুরে ঘুরে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনওর হাতে কম্বল পেয়ে অনেকেই রাতের আঁধারে ঠান্ডা থেকে তাৎক্ষণিক স্বস্তি পান। অনেকে জানান, শীতের রাতে প্রশাসনের এমন উদ্যোগ তাদের কাছে অপ্রত্যাশিত হলেও অত্যন্ত হৃদয়স্পর্শী।
কম্বল বিতরণকালে ইউএনও তাছবীর হোসেন বলেন,“প্রান্তিক মানুষের কষ্ট আমরা খুব কাছ থেকে দেখি। প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাঠে আছি। পীরগঞ্জে যে কেউ বিপদে পড়লে আমরা পাশে থাকবো এ ধরণের মানবিক উদ্যোগ চলমান থাকবে।”
উপজেলা প্রশাসনের এ ধরনের রাতে ঘুরে দেখা এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা জানান, শীতবস্ত্রের চাহিদা আরও রয়েছে এবং ধারাবাহিকভাবে এমন মানবিক সেবা দেওয়া হলে প্রান্তিক মানুষগুলো শীত মোকাবেলায় অনেকটাই স্বস্তি পাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:২০   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ