ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে মানুষের ঢল

নাসিরনগরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে মানুষের ঢল


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


নাসিরনগরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ই ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে নাসিরনগর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্ব দেন নবগঠিত নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ।

মিছিল শেষে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এমএ বাক্কি, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর (শনিবার) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নাসিরনগর উপজেলা যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:০৯   ১০৮ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ