ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে নৈশ্য প্রহরীকে হত্যা করে ৩৪ লক্ষাধিক টাকা লুট

রাজারহাটে নৈশ্য প্রহরীকে হত্যা করে ৩৪ লক্ষাধিক টাকা লুট


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


 রাজারহাটে নৈশ্য প্রহরীকে হত্যা করে ৩৪ লক্ষাধিক টাকা লুট
কুড়িগ্রাম: রাজারহাটে নৈশ্য প্রহরীকে নির্মমভাবে হত্যা করে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার শান্তি নগর এলাকায় আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির অফিসে এই নৃশংস ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা অফিসের ভিতরে প্রবেশ করে কর্তব্যরত নৈশ্য প্রহরীকে হত্যা করে অফিসে থাকা নগদ টাকা লুট করে নেয়। নিহত নৈশ্য প্রহরীর নাম তপন সরকার (৫৫)। তিনি উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের পুত্র।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার সকালে উক্ত অফিসের এসআর আল আমিন সহ স্থানীয়রা অফিসের ভেতরে রক্তের চিহ্ন ও নৈশ্য প্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দূর্বৃত্তরা নৈশ্য প্রহরীকে তপনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখমের পর মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে । দুধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আবুল খায়ের ট্যোবাকো কোম্পানি রাজারহাট শাখার ম্যানেজার আনোয়ার কামাল লিটন বলেন,“সকালে অফিসের ভেতরে রক্তের চিহ্ন দেখে অফিসের এসআর আল-আমিন ও স্থানীয়রা ঢুকে নৈশ্য প্রহরীর লাশ দেখতে পায়। অফিসে চৌত্রিশ লক্ষাধিক টাকা ছিল বলে জানান তিনি।”

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় রবিবার সকাল ১১টার দিকে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত কার্যক্রম চালায়।

কুড়িগ্রামের সার্কেল এএসপি মাসুদ বলেন,“সিআইডি টিম সকল আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র ব্যবহারের আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:০৬   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ