ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে ইএসডিও সীডস প্রকল্প কৃষি ও চাকরি মেলা

উলিপুরে ইএসডিও সীডস প্রকল্প কৃষি ও চাকরি মেলা


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


 উলিপুরে ইএসডিও সীডস প্রকল্প কৃষি ও চাকরি মেলা
কু‌ড়িগ্রাম: উলিপুর উপজেলা বজরা ইউনিয়নে ইএসডিও সীডস প্রকল্প, কুড়িগ্রামের আয়োজনে অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি: দিন ব্যাপি কৃষি ও চাকরি মেলা ২০২৫ আয়োজন করা হয়। স্ট্রমী ফাউন্ডেশন, নরওয়ের অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস)- কর্মসূচীর এর একটি অংশ হিসাবে কৃষি ও চাকরি মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১৫ টি স্টল ও প্রকল্পের ফিল্ড পর্যায়ের কর্মসূচি ডেমোনেস্ট্রশন চিত্র তুলে ধরা হয়।
মেলা পরিদর্শন করেন, জনাব আব্দুল কাইয়ুম সরকার, চেয়ারম্যান, বজরা ইউনিয়ন পরিষদ, উলিপুর, কুডিগ্রাম, জনাব মোঃ আবু রায়হান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম, জনাম মোঃ সাইদুল রহমান, প্রধান শিক্ষক, কালপানি বজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয় এবং উক্ত এলাকার উপকারভোগী ও কমিউনিটির লোকজন। মেলায় আরো উপস্থিত ছিলেন ইএসডিও সীস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মুহম্মদ আনোয়ার হোসেন সহ ইএসডিও সীস প্রকল্পের উন্নয়নকর্মীগণ।

মেলার স্টল গুলোতে ইএসডিও সীডস প্রকল্পের ক্ষুদ্র উদ্যোগতা, টিভেট প্রশিক্ষনার্থী ও আত্মনির্ভরশীল সদস্যরা তাদের উৎপাদিত পণ্যসমূহ প্রদর্শন করেন।

মেলায় আগত পরিদর্শন কারিদের ইএসডিও-সীডস কর্মসূচী’র প্রতিনিধিগন কর্মসূচী সর্ম্পকে বিশদ ব্যাখ্যা ও বর্ণনা করেন। পরিদর্শকগণ ইএসডিও-সী কর্মসূচীর বিভিন্ন দিক প্রত্যক্ষ করেন, বিশেষ করে আধুনিক ও অভিযোজিত প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক গ্রাম কার্যক্রম, কৃষি ক্ষুদ্র উদ্দ্যেক্তা, পারিবারিক বর্জ্য ব্যবস্থাপনা, বসত ভিটায় সবজী চাষ পদ্ধতিসহ বিভিন্ন কৌশল সমূহের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে ইএসডিও সীট্স কর্মসূচীটি নরওয়ের দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে ও ইএসডিও’র বাস্তবায়নে, কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও চিলমারি উপজেলার ৯ টি ইউনিয়নে ৩০০০টি প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে জানুয়ারি ২০২৪ থেকে কাজ শুরু করেছে এবং আগামি ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:১১   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ