ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

খুলনা: পাইকগাছায় জাতীয় অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি)। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল অহিদ মোড়লের সভাপতিত্বে ” দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক প্রবীর কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিদর্শক অনির্বাণ জ্যোতি সরকার, সোহাগ সরকার, আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রবাসীর ভাই মোশাররফ হোসেন, মুক্তি সরদার, প্রবীর ও ইয়াসিন সরদার। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কুয়েত প্রবাসী উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের
সোহেল রানা সোহাগ কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:২২   ১৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ