ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিএনপির মনোনয়ন বঞ্চিত তাপসের মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির মনোনয়ন বঞ্চিত তাপসের মনোনয়নপত্র সংগ্রহ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


 বিএনপির মনোনয়ন বঞ্চিত তাপসের মনোনয়নপত্র সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে স্বতন্ত্র থেকে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে তাপসের অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে বৃহস্পতিবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান এর কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক।

উল্লেখ্য ২০১৮ সালে কাজী নাজমুল হোসেন তাপস বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ভোট যুদ্ধে লড়াই করেছিলেন। নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে কাজী নাজমুল হোসেন তাপস একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে রয়েছে বলে তারা মনে করেন। প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও নেতাকর্মীরা তাকে নির্বাচনী লড়াইয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মতে, নবীনগরের রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা তাপসের মাধ্যমে সম্ভব।

এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস জানান, এখনো মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। তিনি দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আশাবাদী এবং নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পরবর্তী রাজনৈতিক অবস্থান নির্ধারণ করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩১   ৬৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ