ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ব্রাহ্মণবাড়িয়া-৫: নবীনগর আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক আহবায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে মান্নানের অনুসারী স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে রবিবার (২১/১২) নবীনগর উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মনোময়ন পত্র সংগ্রহ করে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ , সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম, সহ বিএনপির তৃণমূল পর্যায় নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি এবং জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে এডভোকেট এম এ মান্নান একটি সুদৃঢ় রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনও শক্ত অবস্থানে থাকার কারণেই বিএনপি তাকে মনোনয়ন দিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের মতে, নবীনগরের রাজনৈতিক বাস্তবতায় অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, যা মান্নানের মাধ্যমে সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:২৭   ৩৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ