ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন সাবেক এমপি আনোয়ার

পাবনা-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন সাবেক এমপি আনোয়ার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


 পাবনা-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন সাবেক এমপি আনোয়ার

পাবনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে এবার মনোনয়ন ফরম উত্তোলন করলেন সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম।

রোববার বিকেল বিকেল ৪টায় চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন এই বিএনপি নেতা।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, বিএনপি নেতা মজিবর রহমান, চাটমোহরের বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো, সাবেক চেয়ারম্যান নজির সরকার। এ সময় কেএম আনোয়ারুল ইসলাম, তার কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে এসময় কেএম আনোয়ারুল ইসলাম বলেন, আমি এতোদিন অপেক্ষা করছিলাম এবং এখনো অপেক্ষা করছি। আমার এলাকার জনগণের অনুরোধ এবং জোরাজুরিতে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। পাবনা-৩ এলাকার মানুষ আমাকে সংসদ সদস্য হিসেবে চায়। আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। এজন্য তিনি এলাকার মানুষের দোয়া প্রার্থনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪০:৪১   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ