ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

চাটমোহরে ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


চাটমোহরে ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

পাবনা: ওআর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে চাটমোহর উপজেলায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কাতুলী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও রাষ্ট্রীয় শোক পালনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনিসুর রহমান সুমন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহ-সভাপতি শাহীন রহমান, কোষাধ্যক্ষ এনামুল হক, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, যুগান্তর প্রতিনিধি পবিত্র কুমার তালুকদার, হযরত আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুল হাসান অপু প্রমুখ।

পরে সমাজের অসহায় দু:স্থ, হতদরিদ্র, গরীব মানুষ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা। এছাড়াও চাটমোহর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সবমিলিয়ে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের চেয়ারম্যানের ওমরা পালন করতে যাওয়াসহ দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে দৈনিক যুুগান্তরের চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার যুগান্তরের মাল্টিমিডিয়ায় নভেম্বর মাসে দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৫   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ