ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে জরিমানা

গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে জরিমানা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫


গোদাগাড়ীতে সার ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী: গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হাসান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাসান আলী।

রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছিলো। পাশাপাশি দোকানে সারের কোনো হালনাগাদ মূল্যতালিকা টানানো ছিলো না এবং বিক্রির সময় ক্রেতাদের মূল্য রশিদও দেওয়া হচ্ছিলো না।

তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর স্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত দামে সার বিক্রি না করার শর্তে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৩৩   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ