ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন বিএনপি নেতা আনোয়ার

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন বিএনপি নেতা আনোয়ার


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন বিএনপি নেতা আনোয়ারপাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন বিএনপি নেতা আনোয়ার

পাবনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসন থেকে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার এবং চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তরে তিনি মনোনয়পত্র দাখিল করেন।

এ সময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজির সরকার, ফরিদপুরের বিএনপি নেতা এ্যাড. মজিবর রহমান, ভাঙ্গুড়ার লিটন, কেএম সাইদ-উল ইসলাম কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাবনা ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৭   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ