ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী কৃষিবিদ তুহিন

চাটমোহরে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী কৃষিবিদ তুহিন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


চাটমোহরে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী কৃষিবিদ তুহিন

পাবনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকালে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে মনোনয়ণপত্র দাখিল করেন।

তিন উপজেলার নেতাকর্মী নিয়ে আনন্দঘন পরিবেশে কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, হাসান জাফির তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির প্রমুখ।

হাসান জাফির তুহিন বলেন, দীর্ঘ ১৭ বছরে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরে আমরা আজকে মুক্ত বাংলাদেশে বাস করছি। মাত্র কয়েক মাসের মধ্যে আমি পাবনা-৩ এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। আগামীতে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে তিনি এলাকার মানুষের দোয়া প্রার্থনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:১২   ১০৬ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ