ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ভিক্ষুক মুনসুর

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ভিক্ষুক মুনসুর


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


 জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ভিক্ষুক মুনসুর
ময়মনসিংহ: পেশায় ভিক্ষুক আবুল মুনসুর। তাতে কি। গনতান্ত্রিক অধিকারে যে কোন নাগরিক নির্বাচনে প্রার্থী হতে পারেন। সেই অধিকারে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভিক্ষুক আবুল মুনসুর। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক কৌতুহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
উপজেলার বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের বাসিন্দা মো. আবুল মুনসুর। পারিবারিক দৈন্যতার কারনে অল্প বয়সেই দিনমজুরের কাজে নামতে তাকে। বিয়ের পর অন্যের রিকসা ভাড়ায় চালিয়ে রোজগারের পথ বেছে নেন। তার ১০/১২ বছরের মাথায় হটাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় রিকসা চালাতে অক্ষম হয়ে পড়ে, বেছে নেন ভিক্ষাবৃত্তি। তাঁর ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে দুই ছেলে কর্মঠ হলেও গত ১৬ বছর ধরে ভিক্ষা করেই চলছে তার সংসার। কিন্তু সরকারি কোন ভাতার সুযোগ-সুবিধাও জোটেনি তাঁর ভাগ্যে। ওই ক্ষোভ থেকেই জনগনের সেবক (জনপ্রতিনিধি) হওয়ার স্বপ্ন জাগে তাঁর মনে।

স্বপ্নপূরনে ২০২৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার বইলর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হন ভিক্ষুক আবুল মুনসুর। সেই নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চশমা প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে থেকে আলোচিত হয়েছিলেন তিনি। যদিও ‘পাগলের প্রলাপ’ এমনটা ধারণা নিয়ে নিজের সন্তান ও আত্মীয়-স্বজনের কোনরুপ সহযোগিতা ছিলনা ওই নির্বাচনে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েও মাঠে নেমেছিলেন ষাটোর্ধ্ব এই আবুল মুনসুর। সে সময় এক হাতে পোস্টারের ব্যাগ, আরেক হাতে আঠার বালতি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে, একা একাই নিজের পোস্টার নিজেই সাঁটিয়েছেন দেয়ালে দেয়ালে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থনটি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তাঁরটি বাতিল হয়ে যায়। হাল ছাড়েননি তিনি। আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হতে তিনি গতকাল সোমবার ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একজন ভিক্ষুকের এমন সাহসী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন, আবার কেউ কেউ একে চমক হিসেবেই মনে করছেন। তবে ভোটযুদ্ধে শেষ পর্যন্ত তিনি কতটুকু প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
আবুল মুনসুর ফকির বলেন, মনের একটা কষ্ট থেকে আমি এমপি প্রার্থী হয়েছি। আমি যদি এমপি হিসেবে জয়ী হতে পারি, তবে এলাকার রাস্তাঘাট ও মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন করবো। আমি বিশ্বাস করি সাধারণ মানুষ আমার পাশে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৩:০৪   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ