ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ফল দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে ফল দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


পীরগঞ্জে ফল দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও: বাজারে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও ভোক্তাদের অধিকার রক্ষায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন গত দুই দিন ধরে অভিযান পরিচালনা করছেন। রবিবার সন্ধা ৭টায় পৌর শহরে পূর্ব চৌরাস্তায় দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় কামরুল ফল দোকান মালিক খোকনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাছবীর হোসেন ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও ওই রাতে ও শনিবার রাতে পৌর শহরে পূর্ব চৌরাস্তা, কলেজ বাজার ও পশ্চিম চৌরাস্তা এলাকায় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন ইউএনও।
এসময় তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান, দোকানে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের ওজন ও মান নিয়ন্ত্রণে বিএসটিআই কর্তৃক পরীক্ষীত সীল মোহরকৃত ডিজিটার মাপযন্ত্রের ব্যবহার নিশ্চিতকরণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ, বাস কাউন্টারে বেশি মূল্যের টিকিট বিক্রি বন্ধসহ বিভিন্ন বিষয়ে তদারকি করেন।
এ সময় কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম লক্ষ্য করেন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য নির্দেশনা দেন।
ইউএনও তাছবীর হোসেন জানান, বাজারে ভোক্তাদের হয়রানি রোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকির আওতায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে সকল ব্যবসায়ী এই সব নির্দেশনা মানবে না প্রয়োজনে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:২৭:০৫   ১৮২ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ