ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » প্রচন্ড শীতে নাজেহাল রাজশাহীর ছিন্নমূল মানুষ

প্রচন্ড শীতে নাজেহাল রাজশাহীর ছিন্নমূল মানুষ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


প্রচন্ড শীতে নাজেহাল রাজশাহীর ছিন্নমূল মানুষ
রাজশাহী: আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়বে। এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ। সড়কে যানবাহন ধীরে চলতে দেখা গেছে। অনেক গাড়ি ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে।

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুররা। কুয়াশা ও শীত উপেক্ষা করেই ভোরে তাদের কাজে বের হতে হয়েছে।

অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ বলেন, এই শীতে কাজ করা খুব কষ্ট। ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার। গত দুই–তিন দিন রোদের দেখা নাই, তবু রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে।

তালাইমারী মোড়ের চা দোকানি রফিকুল ইসলাম বলেন, আগের দিনের চেয়ে শীত আরও বাড়ছে। সকালে রাস্তায় লোকজন কম ছিল, এখন ধীরে ধীরে মানুষ বের হচ্ছে। এই ঠান্ডায় বাইরে কাজ করা খুব কঠিন।

রাজশাহীর রেলষ্টেশন এলাকায় কিছু ছিন্নমূল অসহায় মানুষের দেখা যায় , তারা রেলষ্টেশন এলাকায় পলিথিন ও সারের বস্তা গায়ে জরিয়ে শুয়ে আছে ।আবার কেউ হালকা আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাচার চেষ্টা করছে ।তারা রেলষ্টেশন এ থাকে । সারাদিন রাজশাহী শহরে বিভিন্ন এলাকায় সাহায্য তুলে চলে ।সমাজের বিত্তমান লোক জনকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:১৮   ১৩১ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ