ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জ থানায় এক বছরে ৮৬ অপমৃত্যুর মামলা

পীরগঞ্জ থানায় এক বছরে ৮৬ অপমৃত্যুর মামলা


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


 পীরগঞ্জ থানায় এক বছরে ৮৬ অপমৃত্যুর মামলা
ঠাকুরগাঁও: পীরগঞ্জ থানায় গত এক বছরে মোট ৮৬টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। থানার রেকর্ড অনুযায়ী, এসব মামলার মধ্যে গলায় ফাঁস, বিষপান, ট্রেনে কেটে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যুসহ বিভিন্ন ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল হাকিম জানান, অপমৃত্যুর অধিকাংশ ঘটনাই ঘটেছে পারিবারিক কলহ, মানসিক চাপ, দারিদ্র্য, সামাজিক সংকট ও অসচেতনতার কারণে। নিহতদের মধ্যে নারী, পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরীর সংখ্যাও উল্লেখযোগ্য, যা সমাজের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন বলেন, মাদক সেবন, কর্মসংস্থানের অভাব, জীবন নিয়ে হতাশা, আর্থিক দৈন্যতা, অনৈতিক সর্ম্পক, চিকিৎসা অভাব, জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়াসহ নানা কারনে অপমৃত্যুর ঘটনা ঘটছে। তবে সরকারের পাশাপাশি এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সেবা প্রত্যাশীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম গ্রহন করা প্রয়োজন।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন, অপমৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো কাউন্সেলিং সেবা নিশ্চিত করার ওপর জোর দাবি জানান।
বিশেষজ্ঞদের মতে, অপমৃত্যু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক বন্ধন জোরদার করা জরুরি। তা না হলে ভবিষ্যতে এমন ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
পীরগঞ্জ থানা ওসি মাজহারুল ইসলাম জানায়, প্রতিটি অপমৃত্যুর ঘটনা আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এসব ঘটনা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:২০   ১০৯ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ