ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বাঘায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

বাঘায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


বাঘায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

রাজশাহী: বাঘা উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা ওই এলাকার কালু মন্ডলের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে সোহেল রানা তার স্ত্রী ও সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেলের পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে তার স্ত্রী ও মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:৩১   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ