ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে বিজিবির শীত বস্ত্র বিতরণ

রাজশাহীতে বিজিবির শীত বস্ত্র বিতরণ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


রাজশাহীতে বিজিবির শীত বস্ত্র বিতরণ

রাজশাহী: ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টার সময় শীতার্ত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।
উক্ত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২নং ওয়ার্ডে বসবাসরত শীতার্ত জনগণের মাঝে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক কম্বল বিতরণ করা হয়। শীতপ্রবণ এই এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিজিবি’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। স্থানীয়দের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে এবং জনসাধারণের সঙ্গে বিজিবি’র পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি তাঁর বক্তব্যে বলেন,“আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকর্তা পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি’র এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:১১   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ