ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, নির্দেশনা জারি

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, নির্দেশনা জারি


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারী ২০২৬


 পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, নির্দেশনা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।

শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এর আগে শুক্রবার এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন- এ মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ শনিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। এই অসম্পূর্ণতা দূর করে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।’

শুক্রবার এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ইসি সেটা অস্বীকার এবং সংবাদ তুলে নেওয়ার জন্য কেন অনুরোধ জানালো, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গতকাল মুখে যা বলা হয়েছিল, সেটাই আজ লিখিতভাবে জানানো হলো। গতকালের কথা আজ তোলার দরকার নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:২৩   ১৭২ বার পঠিত  |      







প্রধান সংবাদ থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী



আর্কাইভ