ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পোড়াডাঙ্গায় বিএনপির অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

পোড়াডাঙ্গায় বিএনপির অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারী ২০২৬


 পোড়াডাঙ্গায় বিএনপির অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
পাবানা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গায় স্থানীয় বিএানপির অফিস ঘর উদ্বোধন করা হয়েছে । সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল হোসেন সরদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সুজানগর পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন,উপজেলা বিএনপির নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাকীবিল্লাহ, শহিদুর রহমান,আলিম মোল্লা,আব্দুর রহমান মোল্লা, হাফিজুর রহমান, হাতেম আলী, মুক্তার হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক, বদাশা, আলামিন মুন্সী,বাদশা মৃধা ও লোকমান হোসেনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার দেশপ্রেম ও সততা অনুকরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দোয়া মাহফিলের পূর্বে বিএনপির নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা আমাদের সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৬   ১৫৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ