ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের ফসল এই নির্বাচন: হাসান জাফির তুহিন

বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের ফসল এই নির্বাচন: হাসান জাফির তুহিন


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের ফসল এই নির্বাচন: হাসান জাফির তুহিন

পাবনা: দীর্ঘ ১৭ বছরে বিএনপি নেতা-কর্মীরা যে গুম-খুন ও মামলা-হামলার শিকার হয়েছে এই নির্বাচন তাদের-ই আত্মত্যাগের ফসল। বিগত দিনে বিএনপির এক লক্ষ মামলায় ৬০ লাখ নেতা-কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সারাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হোক। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে পাবনর চাটমোহরের বোঁথড় গ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, পাবনা-৩ আসনে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। দু’একটি ছোটোখাটো ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় কিছু হয়নি। আশা করছি হবেও না। প্রতিপক্ষের প্রার্থীরাও যেন ভালোভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারে সেজন্য আমার দলের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারী আমার দলকে এই আসনে জয় উপহার দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস্, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হীরক, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরোজ, উপজেলা সেব্চ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম সরকার প্রমুখ।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪৯   ১৫৯ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ