ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৩৫ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

হাতিয়ায় ৩৫ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬


হাতিয়ায় ৩৫ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরচেঙ্গা এলাকায় অবৈধ মৎস্য আহরণ রোধে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫টি নিষিদ্ধ বিহুন্দী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চরচেঙ্গা থেকে জাহাজমারার মধ্যবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি গোলাম মহি উদ্দিন (ক্ষেত্রসহকারী) এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে নদী ও উপকূলীয় এলাকায় অবৈধভাবে ব্যবহৃত এবং নিষিদ্ধ ঘোষিত মোট ৩৫টি বিহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল তমরদ্দি কোস্টগার্ড পল্টনে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহারকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০৪   ২৭২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ