ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬


 ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার রেল বাজার ও পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে দুই দোকানিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার পৌরসভার মধ্যে রেল বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি দোকানিকে সতর্কতামূলক ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে রেজাউল করিম (৫৫), সাং-কাচারীপাড়া ভেড়ামারাকে ২ হাজার ও হামিদুল আওয়াল (৪৫), সাং-নওদাপাড়া, ভেড়ামারাকে ১ হাজার টাকা সর্বমোট মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীকে অবিহত করেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:০০   ১০১ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ