ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন

বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬


বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন

রাজশাহী: বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। ভেকু মেশিন ব্যবহার করে ধান লাগানোর জন্য প্রস্তুতকৃত জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুকুরের পাড় তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন, বাবলু মাস্টারসহ কিছু প্রভাবশালী ব্যক্তি এ কাজ করছে। জমি মালিক আবু তাহের, আলতাফ হোসেন ও আবু সাইদসহ স্থানীয় কৃষকরা জানিয়েছেন, যশের বিলের প্রায় অংশ ইতিপূর্বে অবৈধভাবে খনন করা হয়েছে।
এই এলাকায় মাত্র ১৫০–২০০ বিঘা জমিতে ধানের চাষ হচ্ছে। তারা অবশিষ্ট ফসলি জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ওই বিলের অর্ধেকেরও বেশি ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছিল। এতে বাকি কৃষি জমিতে পানি সেচে সমস্যা এবং জলাবদ্ধতার কারণে চাষে দুর্ভোগ দেখা দেয়। তবুও স্থানীয় কৃষকরা অবশিষ্ট জমিতে ধান চাষ অব্যাহত রাখতে চান।
এ বিষয়ে আনোয়ার মাস্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:০০   ১০৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ