ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কাতার প্রবাসীর স্ত্রীকে হাত,পা ও মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

সুজানগরে কাতার প্রবাসীর স্ত্রীকে হাত,পা ও মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬


 সুজানগরে কাতার প্রবাসীর স্ত্রীকে হাত,পা ও মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

পাবনা: সুজানগরে কাতার প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । কয়েকজন মুখোশধারী দুবৃত্তরা কাতার প্রবাসী মাহাতাব উদ্দিন শেখের স্ত্রী মোমেনা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত মুখ বেঁধে নগদ ৫০ হাজার টাকা, সাড়ে ১৪ লাখ টাকার স্বর্ণালংকার, প্রবাসীর মূল্যবান জিনিসপত্রসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। বর্তমানে ওই প্রবাসীর স্ত্রী সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বুধবার রাত ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা রাঘবপুর গ্রামে এঘটনা ঘটে।

কাতার প্রবাসী মাহাতাব উদ্দিন শেখের স্ত্রী জানান, বুধবার রাত ১২টার দিকে কয়েকজন মুখোশধারী দুবৃত্তরা তার বাড়ির গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত ও মুখ বেঁধে হত্যার হুমকি দিয়ে তার আলমারির চাবি নিয়ে নেয়। এরপর মুখোশধারীরা নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে তিনি জানান। তার স্বামী কাতার অবস্থান করায় ওই বাড়িতে তিনি একাই বসবাস করেন বলেও জানান।

এ ব্যাপারে বৃহস্পতিবার পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমদ বলেন, বিষয়টি অবগত হবার পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য গত রবিবার প্রকাশ্যে সুজানগর পৌর বাজার থেকে রিপন হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়ের ঘটনার ৫ দিনেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:১২   ২৬৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ