ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সড়কে ফসল মাড়াই, পথচারীদের বিড়ম্বনা

সড়কে ফসল মাড়াই, পথচারীদের বিড়ম্বনা


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


সড়কে ফসল মাড়াই, পথচারীদের বিড়ম্বনা
মাগুরা:  মহম্মদপুর উপজেলার অধিকাংশ সড়কগুলো এ মৌসুমে চৈতালী ফসল মাড়ানোর হালটে পরিণত হয়েছে। ফলে যানবাহন চলাচল ও পথচারীদের বিড়ম্বনা বেড়েই চলছে। হরহামেশা ঘটছে দুর্ঘটনা। মহম্মদপুর উপজেলার সাথে সংযুক্ত জেলা শহরে যাওয়ার মুল সড়কসহ গ্রামের অধিকাংশ সড়কে কৃষকরা ফসল মাড়ানোর কাজে ব্যবহার করায় সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারন মানুষ। এলাকার চাষিরা ডাল, গম, ধনিয়াত, ছোলা, রাই, সরিষাসহ যাবতীয় চৈতালী ফসল রাস্তার উপর প্রতিদিন ছড়িয়ে রাখলেও প্রশাসন এ বিষয়ে কোন উদ্যোগ না নেওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
বুধবার সরজমিনে উপজেলার ঘুল্লিয়াসহ বিভিন্ন এলাকা ঘরে জানা যায়, প্রধান সড়কসহ আভ্যন্তরীণ প্রায় ২০০ কিলোমিটার পাকা সড়কে গ্রামের মানুষ ফসল শুকানো ও মাড়াইয়ের কাজ চলছে। তারা বাড়ির অদুরে একাজে রাস্তাকে বেছে নিয়েছেন। রাস্তার উপর ফসল নেড়ে রাখায় একদিকে মানুষকে পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায় অন্যদিকে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বিভিন্ন যানবাহনসহ মটরসাইকেল আরোহীদের। মহম্মদপুর-মাগুরা সড়ক, মহম্মদপুর-নহাটা সড়ক, বাবুখালি-মহম্মদপুর সড়ক, রাজাপুর-মহম্মাদপুর, বিনোদপুর-রাজাপুর সড়কসহ গ্রামাঞ্চলের প্রতিটা সড়ক এখন ফসল মাড়াইয়ের হালটে পরিণত হয়েছে।

গত বছর মহম্মাদপুর উপজেলা প্রশাসন কিছু পদক্ষেপ নিলেও এ বছর কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। সড়কগুলোতে এমন অবস্থা বিরাজ করায় বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বেশী। তাছাড়া রাস্তায় ফসল মাড়ানোর ফলে ধুলায় ছয়লাব হয়ে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ছে। সবচেয়ে বেশি সমস্যা গ্রামাঞ্চলের রাস্তা চলাচলে। আকাবাকা রাস্তার উপর ফসল নেড়ে মহিলারা ফসল মাড়াই করায় যানবাহন চলাচলে ঝুঁকির পরিমান বেড়ে যায়।
মোটরসাইকেল আরোহী মান্নান শিকদার জানান, রাস্তায় চৈতালী ফসল মাড়াই করার ফলে বাইক চালানো দুস্কর হয়েছে পড়েছে। অটো চালক রহিম মোল্যা বলেন, এ রাস্তা দিয়ে অটো চালানো সম্ভব না। চাকায় ফসল জড়িয়ে আটকে যাচ্ছে। বাবুখালি থেকে মহম্মদপুর গামী বাইসাইকেই আরোহী আবজাল হোসেন নামের এক বৃদ্ধ বলেন, গম হচ্ছে রাস্তার জম। প্রতিদিন পিচ্ছিল এ গমের উপর দিয়ে চলতে গিয়ে কয়েকবার পড়ে গেছি। কার কাছে নালিশ করবো বাপু! কেউ কারো কথা শোনে না। ।
হাবিব নামের এক ইউপি সদস্য জানান, বাড়ির উঠানের মত রাস্তায় মানুষ ফসল মাড়াইয়ের কাজ করছে। চলাচল দূর্বিষহ হয়ে পড়েছে সড়কে। এর থেকে আমরা মুক্তি চায়। কেউ কেউ আবার বলেন, সড়কগুলোর বেহাল অবস্থা দেখার কেউ আছে বলে মনে হয় না। ভুক্তভোগীরা বিষয়টি দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহানুর জামান বলেন, আমরা শীঘ্রই জনসচেতনতামুলক একটি অভিযান পরিচাললনা করবো। তারপরও কেউ নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:৪৫   ১৭৫ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
পাইকগাছায় বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
ভেড়ামারায় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ভেড়ামারায় বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে রেখে বালি কাটার উৎসব



আর্কাইভ