ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের অসহায় দুস্থরা পেলো শাহাদত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহায়তা

সুজানগরের অসহায় দুস্থরা পেলো শাহাদত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহায়তা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


 সুজানগরের অসহায় দুস্থরা পেলো শাহাদত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহায়তা
পাবনা:  সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসন কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শাহাদত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বুধবার আয়োজিত এ কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সেক্রেটারি আফরোজা পারভীন।

এ সময় উলাট কামিল মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান, ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, পারভেজ, আমিনুলসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক আব্দুস সালাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। শাহাদত আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।শেষে উপজেলার প্রায় দুই হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৩   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ