ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কলমাকান্দায় প্রতি শনিবার সমন্বিত অভিযান

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কলমাকান্দায় প্রতি শনিবার সমন্বিত অভিযান


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কলমাকান্দায় প্রতি শনিবার সমন্বিত অভিযান

নেত্রকোনা: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন আয়োজনে কলমাকান্দায় প্রতি শনিবার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানের মূল উদ্দেশ্য হলো জনবসতিপূর্ণ এলাকা, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার প্রজনন রোধ করা।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। এই অভিযানের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। স্থানীয় জনগণও অংশগ্রহণ করলে ফলাফল আরও কার্যকর হবে।”

উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তারা সবাই অভিযানকে ইতিবাচক ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি সদস্যের সম্মিলিত দায়িত্ব। তাই সকলকে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:০৫:০৯   ১১৭ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ