ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে গোয়াল ঘর থেকে হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার

সুজানগরে গোয়াল ঘর থেকে হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


সুজানগরে গোয়াল ঘর থেকে হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার

পাবনা: সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের  চিনাখড়ায় একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার  সকালে  চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু হোসেনের বাড়ি থেকে এই  তেল উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন  সংবাদের ভিত্তিতে উপজেলার চিনাখড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন খুঁজে পায় আভিযানিক দল।
অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, উদ্ধারকৃত তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাহমুদ হাসান রনি আরও জানান, একই দিনে আতাইকুলা ও চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৮:৪৭   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ