ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন

উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন
কুড়িগ্রাম: উলিপুরে বেসরকারি সংগঠন নারী এসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারীর আয়োজনে “সংবাদ কর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নারী সংগঠনের হলরুমে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এর অর্থায়ানে এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রজেক্ট নিয়ে এ ক্যাম্পেইন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, নূরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার, সহিদুল আলম বাবুল, আসলাম উদ্দিন আহম্মেদ ও ফয়জার রহমান রানু প্রমুখ।
ক্যাম্পেইনে নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, এ প্রকল্পের আওতায় জলবায়ু নিয়ে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এলাকার সংবাদকর্মী, নারী, যুবা ও কিশোরী মেয়েরা, স্থানীয় নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি, স্থানীয় প্রশাসন, প্রতিবন্ধী নারী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নারী নিয়ে মূলতঃ কার্যক্রম। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও জনগনকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০২   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ