ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে অবৈধভাবে মজুদ রাখা ২৪৪৯ লিটার অকটেন ও পেট্রোল জব্দ

সুজানগরে অবৈধভাবে মজুদ রাখা ২৪৪৯ লিটার অকটেন ও পেট্রোল জব্দ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 সুজানগরে অবৈধভাবে মজুদ রাখা ২৪৪৯ লিটার অকটেন ও পেট্রোল জব্দ
পাবনা: সুজানগর উপজেলায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সুজানগর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ। অভিযান পরিচালনাকালে দোকানে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রেখে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মোঃ মিরান হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে দোকানটি থেকে ১৯০৪ লিটার পেট্রোল ও ৫৪৫ লিটার অকটেন জব্দ করা হয়।

পরে জব্দ করা পেট্রোল প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ পাঁচ লিটার করে প্রতি লিটার ১১৬ টাকা এবং প্রতি লিটার অকটেন ১২০ টাকা দরে শুক্রবার রাতে ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ শনিবার জানান, পেট্রোল ও অকটেন মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা পেট্রোল ও অকটেন ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে আর মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ আদালত কর্তৃক বিক্রির সর্বমোট ২,৮৬,২৬৪ টাকা সরকারী কোষাগারে জমা প্রদানের আদেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, কোথাও অবৈধভাবে পেট্রোল,অকটেন ও ডিজেল মজুদের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে এবং জেলা এনএসআই এর যুগ্ন পরিচালক তৌফিক ইকবালের নির্দেশক্রমে ও উপপরিচালক এ.বি.এম লুৎফুল কবিরের সার্বিক তত্তা¡বধানে এ অভিযান পরিচালিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:২৮   ১৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ