ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ

নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকায় দরিদ্র পরিবারের নিরাপদ পানির চাহিদা পূরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতি।

সমিতির সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে ৬০টি গভীর নলকূপ বিতরণ করা হবে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৬ জন সদস্যের মধ্যে নলকূপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর। সমিতির ম্যানেজার তাজু বেগমের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু এবং কাজল তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ পানির অভাব গ্রামীণ জনজীবনে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। বিশেষ করে দরিদ্র পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সমিতির এমন উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, সমিতির সদস্যরা নামমাত্র ১০ হাজার ৫০০ টাকা জমা দিয়ে এই সুবিধা গ্রহণ করছেন, যা তাদের জন্য সহজলভ্য করা হয়েছে। ফলে স্বল্প আয়ের মানুষও এখন নিজ বাড়ির কাছেই নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।

স্থানীয়রা জানান, গভীর নলকূপ স্থাপনের ফলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কলমাকান্দার প্রত্যন্ত অঞ্চলেও নিরাপদ পানির নিশ্চয়তা নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে উঠবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩২   ২০৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ