ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

কুষ্টিয়া:কর্তব্যরত স্থায়ী ডাক্তার ও নার্স ছাড়াই ক্লিনিক পরিচালনা এবং এমবিবিএস ডাক্তার ব্যতীত সিজারিয়ান অপারেশন করার অপরাধে গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। একইসঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

৪ এপ্রিল শনিবার বিকেলে ভেড়ামারা কুচিয়ামোড়া বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে কোনো স্থায়ী ডিউটি ডাক্তার ও নিবন্ধিত নার্স ছাড়াই রোগীদের সেবা দেওয়া হচ্ছিল। এছাড়া সম্প্রতি একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার ছাড়াই সেখানে সিজারিয়ান অপারেশন করার গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেবা প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “জনবল সংকটের কারণে রোগীদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে ছিল। জনস্বার্থ রক্ষায় এই জরিমানার পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে যে, যতদিন পর্যন্ত নির্ধারিত আসনের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত ডাক্তার ও নার্স নিয়োগ না দেওয়া হবে, ততদিন ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকবে।”

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৬   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ