ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


 ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া: ৪ এপ্রিল, ২০২৬ কুষ্টিয়ার ভেড়ামারায় প্রমত্তা পদ্মা নদীর ওপর অবস্থিত ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে শনিবার বিকেলে এক বিশাল অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অবৈধ দোকানপাট অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিকেল ৫টার সময় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অভিযানে নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচে এবং এর প্রবেশপথের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন ছোট-বড় স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে ব্রিজের নিরাপত্তা ও সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি পর্যটকদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, “দীর্ঘদিন ধরে রেলওয়ের এই জায়গাগুলো বেদখল হয়ে ছিল। হার্ডিঞ্জ ব্রিজের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটক ও স্থানীয় সচেতন নাগরিকরা। উল্লেখ্য, উচ্ছেদ হওয়া জায়গায় পুনরায় যেন কেউ কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে, সে জন্য ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩২   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ