ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » শিক্ষকতা ছেড়ে তবেই রাজনীতি:কঠোর বার্তা ডেপুটি স্পিকারের

শিক্ষকতা ছেড়ে তবেই রাজনীতি:কঠোর বার্তা ডেপুটি স্পিকারের


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


শিক্ষকতা ছেড়ে তবেই রাজনীতি:কঠোর বার্তা ডেপুটি স্পিকারের

নেত্রকোনা: শিক্ষকদের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়া নিয়ে কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না; রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে আসতে হবে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি কিংবা ইউএনও। কিন্তু গত ১০-২০ বছরে শিক্ষক সমাজের একটি অংশ সরাসরি দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে—যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমি অনেক শিক্ষককে রাজনৈতিক সমাবেশে গিয়ে বক্তব্য দিতে ও স্লোগান দিতে দেখেছি। দয়া করে এই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। শিক্ষকদের কাজ কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া নয়; বরং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা।”

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করতেন। এখন আধুনিক ভবন নির্মিত হলেও সেই মানসিকতা বজায় রাখা জরুরি। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে প্রায় ২৪-২৫টি স্কুলের সামনে ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো সমস্যার সমাধান চাইলে তা দাপ্তরিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করতে হবে।

কলমাকান্দার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে এবং এটি একটি পিছিয়ে পড়া এলাকা। দুর্গাপুরে চালু থাকা ‘স্কুল ফিডিং’ কর্মসূচি কলমাকান্দায় চালুর জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলমাকান্দা শাখার আহ্বায়ক মো. এমদাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক রাজা হান্নান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম।

এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিউলী চন্দ, বনানী জাম্বিল, মিনহাজ বেগম ও শফিকুল ইসলামসহ অন্যান্যরা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকারের এ স্পষ্ট বার্তা উপস্থিত মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:২৮   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ