ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ

গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


 গণভোটের রায় না মানলে সরকার অবৈধ: আসিফ মাহমুদ

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, গণভোটের রায় না মানলে সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবো। এর জন্য আমরা সময় নেবো না। রাজপথে নামতেও সময় নেবো না।

রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই হুঁশিয়ারি দেন। গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সমসাময়িক বিষয়ে এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপিকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেবো না। ’৬৯ এর অর্জন রক্ষা করা যায়নি, ’৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ’২৪ এর অর্জন রক্ষা না হলে আবারও ’২৬-২৭-এ এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে।’

তিনি বলেন, সরকার যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে, এর মধ্য দিয়েই স্বৈরাচারের জন্ম হয়। বিগত সময়ে যে ফ্যাসিবাদ দেখা গেছে, এখন সেই স্বৈরাচারের সব লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে।

এনসিপির মুখপাত্র বলেন, জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে এবারের গণভোটের তুলনা করা হয়। কিন্তু দুই গণভোটের সুস্পষ্ট পার্থক্য আছে। জিয়াউর রহমানের সময় বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে একটা কিংস পার্টি তৈরি করার জন্য গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। গণভোটে জনগণ কাঠামোগত সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে।

এ সময় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিষয়ে বিএনপি সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন আসিফ।

সংবাদ সম্মেলন আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারওয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জাভেদ রাসিন।  এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:১০:১৬   ২৪৫ বার পঠিত  |         







প্রধান সংবাদ থেকে আরও...


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী - মেজর হাফিজ



আর্কাইভ