ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩ ট্রান্সফর্মার লুট

স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩ ট্রান্সফর্মার লুট


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে ৩ ট্রান্সফর্মার লুট

পাবনা: মাঠের মধ্যে স্বামী-স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন (৫০) ও তার স্ত্রী শিল্পী খাতুন (৪০)। তাদের মধ্যে শিল্পী খাতুনের অবস্থা গুরুতর।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী গ্রামের বিলে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপ পাহারা ও রক্ষনাবেক্ষণের দায়িত্বে ছিলেন আনিস হোসেন। সোমবার দিবাগত রাতে গভীর নলকূপের ঘরে তার স্ত্রী সহ ঘুমিয়ে থাকাবস্থায় মধ্যরাতের পর ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে।

এ সময় তারা ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দু’জনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে একে একে তিনটি ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়।

সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৪১   ২২৯ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ