ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

খুলনা: পাইকগাছার পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল (৫৫)’র খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার বিকালে উপজেলার লতা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষক অসিত বরণ মন্ডল, বিকাশ সরকার, বরুণ রায়, মিতালী মল্লিক, স্বপন রায়, মীরা মন্ডল, শংকরী রাণী সরকার, মিলন মন্ডল, রিম্পা মন্ডল, প্রভাতী মন্ডল, ও বিনয় কৃষ্ণ ঢালী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডলের মায়ের খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য দুর্বৃত্তরা গত ১৪ মার্চ দিবাগত রাতে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের পুলিশে কর্মরত এসআই চিন্ময় মন্ডলের বাড়িতে লুটপাট করে তার মা ভারতী মন্ডল কে হত্যা করে বাড়ির পাশে চিংড়ি ঘেরে ফেলে রেখে যায়। এঘটনায় ভারতীর ছেলে পুলিশ কর্মকর্তা চিন্ময় মন্ডল বাদি হয়ে পাইকগাছা থানায় হত্যা মামলা করে।

‎

আর/ এন

বাংলাদেশ সময়: ০:০৩:০৭   ২০৩ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ