ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বড় ভাইয়ের দাফন করে বাড়ি ফিরে ছোট ভাইয়ের মৃত্যু

বড় ভাইয়ের দাফন করে বাড়ি ফিরে ছোট ভাইয়ের মৃত্যু


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 বড় ভাইয়ের দাফন করে বাড়ি ফিরে ছোট ভাইয়ের মৃত্যু

পাবনা: বড় ভাইয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার মাত্র তিন ঘণ্টা পর ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে এবং পৌর সদরের ছোটশালিখা মহল্লায়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা হেলালুর রহমান জানায়, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে গোলাপ হোসেন প্রামাণিক (৮০) বার্ধক্যজনিত কারণে রোববার (৫ এপ্রিল) রাতে মারা যান।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বড় ভাইয়ের দাফন শেষে চাটমোহর পৌর সদরের ছোটশালিখার বাসায় ফেরেন ছোট ভাই মোজাম্মেল হক (৭২)। বড় ভাইয়ের দাফন শেষ হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
বাদ এশা তার দাফন সম্পন্ন হয়। একই দিন দুই ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এনএন

বাংলাদেশ সময়: ০:০০:১৪   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা সভা, ৫৮ মন্দিরে আয়োজন
● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত



আর্কাইভ