ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ভেড়ামারা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল ২০২৬


 ভেড়ামারা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

কুষ্টিয়া: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ভেড়ামারা উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও রফিকুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ উৎসবকে সর্বজনীনভাবে উদযাপনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি।”

সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পহেলা বৈশাখের ভোরে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা হবে, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়াও দিনব্যাপী বৈশাখী মেলা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ উৎসবটি সফল করতে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৬   ১৩১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ