ঢাকা    সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » উদ্ভাবনের ছোঁয়ায় কলমাকান্দায় বিজ্ঞান মেলা শুরু

উদ্ভাবনের ছোঁয়ায় কলমাকান্দায় বিজ্ঞান মেলা শুরু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল ২০২৬


 উদ্ভাবনের ছোঁয়ায় কলমাকান্দায় বিজ্ঞান মেলা শুরু

নেত্রকোনা:“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা।
বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজনে সহযোগিতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কণিকা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া, লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার এবং কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় উপজেলার বিভিন্ন উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক একটি প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রেরণা জোগানোই মূল লক্ষ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৪   ১৩২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর
ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা
এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ
ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা



আর্কাইভ