ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দশমিনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 দশমিনায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

পটুয়াখালী: দশমিনা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মাইনউদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাইনউদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজহাওলা গ্রামের জামাল মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলারানী ও সৈয়দ জাফর খালের ওপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের মালামাল পরিবহনের একটি ট্রলির হেলপারের কাজ করেন মাইনউদ্দিন। গতকাল সকালে সেখানেই খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে ভুলিয়ে ব্রিজের পূর্ব পাশে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন মাইনউদ্দিন।
পরে শিশুটি তা মায়ের কাছে গিয়ে ঘটনাটি বলে দেয়। দুপুরে তাঁর স্বামীকে জানানোর পর তাঁরা দশমিনা থানা-পুলিশকে খবর দেন। দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সামসুউদ্দিন ওই যুবককে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মাইনউদ্দিনের বিরুদ্ধে ধর্যণের অভিযোগ দায়ের করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনা শিশুর মা বাদী হয়ে এজাহার দাখিল করেন। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৭:০৩   ৫৮ বার পঠিত  |      

----





বরিশাল থেকে আরও...


পার্লামেন্ট মেম্বারস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন মাসুদ সাঈদী
পটুয়াখালীর সংরক্ষিত বন ঘিরে অবৈধ দখল বাণিজ্যে
কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
দশমিনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ



আর্কাইভ