ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সড়কে জুড়ে পানি-কাদা, ভোগান্তিতে পথচারীরা

সড়কে জুড়ে পানি-কাদা, ভোগান্তিতে পথচারীরা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 সড়কে জুড়ে পানি-কাদা, ভোগান্তিতে পথচারীরা

নেত্রকোনা: কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত মাত্র ১৫০ গজ অংশে জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য এই অংশে বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ছোট ছোট জলাশয়ের মতো রূপ নিয়েছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ছে। কোথাও কোথাও কাদা ও পানির কারণে হাঁটাচলা করাও দুঃসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, রিকশা, সিএনজি, বাস ও ট্রাক চলাচল করে। হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদ ও থানায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যাটি কোনোভাবেই সমাধান হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার করার পর থেকেই চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত অংশে পানি জমে থাকার প্রবণতা শুরু হয়। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণেই এই সমস্যা স্থায়ী রূপ নিয়েছে বলে ধারণা তাদের।

কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার বলেন, “সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, সমস্যাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, “সড়কটির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

ওই সড়কের বাসিন্দা আমিনুল আলম মতে “মাত্র ১৫০ গজ সড়কের দুর্ভোগ পুরো এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এ সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২১:৩৫   ১৭৬ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ