ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় হজ যাত্রীদের হাতে-কলমে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

হাতিয়ায় হজ যাত্রীদের হাতে-কলমে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 হাতিয়ায় হজ যাত্রীদের হাতে-কলমে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালী: পবিত্র হজ পালনে আগ্রহী যাত্রীদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ব্যতিক্রমধর্মী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আরাফাত হজ্জ ট্রাভেলস। বাস্তবধর্মী প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে হজের প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপন করায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণ ও উপজেলা জামে মসজিদ মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত ৮০ জন হজযাত্রী এবং ৬০ জন ওমরাহ যাত্রীসহ হাতিয়ার বিভিন্ন এলাকার আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।
আরাফাত হজ্জ ট্রাভেলসের স্বত্বাধিকারী হাজী আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন নলচিরা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোস্তফা আল কাশেমী, খাসেরহাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজাম উদ্দিন এবং উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোছলেহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো হজ, যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা হয়। সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে সম্পাদন করা কঠিন। হজের প্রতিটি আমল নিয়মমাফিক পালন না করলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ হাজীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ইহরাম পরিধান, তালবিয়া পাঠ, তাওয়াফ, সাঈ, আরাফাত, মুজদালিফা ও মিনায় অবস্থান, শয়তানকে পাথর নিক্ষেপ এবং কুরবানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপের বাস্তব অনুশীলন করানো হয়।
হজযাত্রী মাকছুদুর রহমান বলেন, “হজের নিয়ম-কানুন সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। এই হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এখন হজ পালন করতে গিয়ে আর কোনো জটিলতায় পড়তে হবে না।”
আয়োজক হাজী আবদুর রহিম জানান, সাধারণত হজ প্রশিক্ষণ কেবল কক্ষভিত্তিক ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এবার বড় পরিসরে মাঠে প্রতিকৃতি স্থাপন করে বাস্তবভাবে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাজীদের জন্য হজের আমলগুলো সহজভাবে আয়ত্ত করতে সহায়ক হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৫   ১২৩ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ