ঢাকা রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত গাড়ি ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। অফিস চলাকালীন সময়ে ওই কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে পীরগঞ্জ উপজেলায় ব্যক্তিগত ব্যবসা (ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক) তদারকি করায় স্থানীয় মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহম্মেদ স্বাস্থ্য কর্মকর্তার নামে বরাদ্দকৃত গাড়িটি নিয়ে নিউ পীরগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের সামনে রেখে ব্যবসায়িক কাজ সারেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।
সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জন্য বরাদ্দকৃত সরকারি জীপ গাড়িটি (যার নম্বর: ঢাকা মেট্রো ঘ-১৮-৫৬৩১) নিয়মিত অফিস সময়ে পীরগঞ্জ উপজেলায় দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তা ওই গাড়িটি ব্যবহার করে পীরগঞ্জে অবস্থিত নিউ পীরগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রোগী দেখেন ও আল্ট্রাসোনোগ্রাম করে রির্পোট তৈরি করেন।
যখন হাসপাতালে রোগীদের ভিড় থাকে এবং প্রশাসনিক কাজের ব্যস্ততা থাকার কথা, ঠিক তখনই গাড়িটি নিয়ে পীরগঞ্জে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অবস্থান করতে দেখা যায়। সরকারি তৈল খরচ করে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে এই যাতায়াতকে রাষ্ট্রের অর্থের সুস্পষ্ট অপচয় হিসেবে দেখছেন সচেতন মহল। সেই সাথে দায়িত্বে অবহেলা: একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণে হাসপাতালের চেইন অফ কমান্ড ও চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
পীরগঞ্জে অবস্থানরত সরকারি জীব গাড়িটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিবার ভাইরাল হলে নানা শ্রেণি পেমার মানুষ ফেসবুকে কমেন্ট করে। এতে একজন লেখেন সরকারি গাড়ি জনগণের ট্যাক্সের টাকায় চলে। এটি ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা শুধু নীতিবহির্ভূত নয়, বরং আইনত দ-নীয় অপরাধ। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
তবে স্থানীয়দের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই গাড়ি ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহাম্মেদ মুঠো ফোনে বলেন, আমার বাসা পীরগঞ্জে সেখানে আমি যেতেই পারি। ভিডিও ছেড়ে কি লাভ?
সিভিল সার্জন ডা, আনিসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আমার নজরে এসেছে। কি কারণে সরকারী গাড়িটি ওখানে ছিল তাকে ডেকে শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৬ ৯৬ বার পঠিত | ● চেম্বার ● নবীগঞ্জ ● ব্যক্তিগত ● সরকারি গাড়ি