ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ৪ অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ লক্ষ টাকা জরিমানা

পীরগঞ্জে ৪ অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ লক্ষ টাকা জরিমানা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


পীরগঞ্জে ৪ অবৈধ ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ লক্ষ টাকা জরিমানা
ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলায় ৪টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। লাইসেন্স বিহীন এসব অবৈধ ইট ভাটার প্রত্যেক মালিককে ৫ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরিবেশ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক তামিম হাসান জানান, লাইসেন্স বিহীন এসব অবৈধ ইট ভাটায় ২০১৩ (সংশোধিত ২০১৯) এর অবৈধ ইটভাটাগুলোকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এম বি বি ব্রিকস, মেসার্স ডি স্টার ব্রিকস নামক ইটভাটা ভেঙ্গে ফেলা হয়।

এছাড়াও একই আইনে এমবি ব্রিকস মালিক শোয়েব মাহমুদ শাহরিয়ার, এসবিএস ব্রিকস মালিক বেলাল হোসেন, মেসার্স ডিআর ব্রিকস মালিক আলী আকবর এবং এমবিএস ব্রিকস ইটভাটা মালিক সাদেকুল ইসলামকে পৃথক পৃথকভাবে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক তামিম হাসান জানান ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২২:৪১   ১৬২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ