ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


এম মনির চৌধুরী রানা,বোয়ালখালী,(চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলায় অবৈধভাবে খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার পেতন শাহ মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোহাম্মদ সোহেল রানা (২৮), পিতা- মোঃ মনির হোসেন, পেতন শাহ মাজার সংলগ্ন, বোয়ালখালী পৌরসভা, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামকে খাল ভরাটের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাল ভরাটের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা স্থানীয় পরিবেশ ও জলাবদ্ধতার জন্য হুমকিস্বরূপ। বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এসময় তিনি জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:০৩   ১০৫ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ