ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের জিয়ানগরে পরিত্যক্ত অবস্থায় ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে পরিত্যক্ত অবস্থায় ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬


পিরোজপুরের জিয়ানগরে পরিত্যক্ত অবস্থায় ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুর: জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে জিয়ানগর থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে এ বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়।

স্থানীয় ভাবে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে জিয়ানগর থানার পুলিশ সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে ৭৫ ব্যারেল পরিত্যক্ত বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো প্রায় এক মাস ধরে সেখানে পড়ে ছিল। বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন। তার বাড়িতে কে বা কারা এ বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।

এর আগে, গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজো ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইড থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো

কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওলাদারের হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন।

বিটুমিন এর বিষয়ে পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিটুমিনের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কখন রেখে গেছে তা আমার জানা নেই। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এখানে আমার নাম ব্যবহার করার চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ।

জিয়ানগর থানার এসআই সাইদুর রহমান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আমরা বাড়ির মালিকের কাছে বিটুমিন সম্পর্কে জানতে চাইলে বাড়ির মালিক বাদল জানান, তিনি বিটুমিন সম্পর্কে কিছু জানেন না তার কিছু জানা নেই। আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনেকেই তাদের সঙ্গে বিটুমিনের মালিকানা নিয়ে যোগাযোগ করেছেন। উপযুক্ত মালিকানা কাগজপত্র পেলে আদালতের মাধ্যমে তাদের মাল বুঝিয়ে দেওয়া হবে। সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবি করছে বলেও জানান জিয়ানগর থানা পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:২৫   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান
● কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসবের উদ্বোধন
● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের
● লালমোহনে জমি দখলে রাতের আঁধারে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় হামলার অভিযোগ
● ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ



আর্কাইভ